COSMIC
COSMIC Desktop-এ OpenBangla Keyboard-এর Fcitx ভার্সন সেটআপ করার নির্দেশনা।
প্যাকেজ compile করুন
ভবিষ্যতে আশা করি OBK Team Fcitx ভার্সনের প্যাকেজ Release করবেন। আপাতত নিজেই প্যাকেজ compile করে নিতে হবে। এক্ষেত্রে এই স্ক্রিপ্ট অনুযায়ী apt প্যাকেজ ম্যানেজারের জন্য সেটআপ করে compile করা যেতে পারে।
Fcitx 5 কে Startup-এ যোগ করুন
OBK Fcitx প্যাকেজটি ইন্সটল করে COSMIC Settings > Applications > Startup Applications > Add app মেনুতে গেলে ছবির মত Fcitx 5 একটি অপশন থাকবে। Fcitx 5 এর পাশে থাকা Add বাটনে ক্লিক করুন।
OpenBangla Keyboard চালু করুন
প্রথমবার Applications থেকে Fcitx 5 Configuration App সিলেক্ট করলে ছবির মত একটা উইন্ডো ওপেন হবে। fcitx daemon currently not running আসলে Run Daemon ক্লিক করুন।
এরপর ডানপাশের সার্চবক্সে "OpenBangla" টাইপ করলে OpenBangla Keyboard দেখতে পাওয়া যাবে। OpenBangla Keyboard সিলেক্ট করে মাঝে লাল বক্স করা বামপাশমুখি Arrow তে ক্লিক করলে অপশনটি বামপাশে চলে আসবে। এবার Apply বাটনে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করলে OpenBangla Keyboard চালু হবে।
Shell কনফিগার ফাইলে environment variable যোগ করুন
আপনার Shell এর কনফিগার ফাইলে এই তিন লাইন যোগ করে নিতে হবে। অধিকাংশ মানুষ Bash / ZSH ব্যবহার করে, তাদের জন্য যথাক্রমে ~/.bashrc অথবা ~/.zshrc ফাইলে এই লাইনগুলো যোগ করতে হবে।
XMODIFIERS=@im=fcitx
GTK_IM_MODULE=fcitx
QT_IM_MODULE=fcitxLogout করে আবার Login করুন
একবার logout করে login করুন অথবা Restart করুন। এখন থেকে OpenBangla Keyboard ব্যবহার করে টাইপ করতে পারবেন।
Layout পরিবর্তন করুন
Layout পরিবর্তন করতে ছবির মতো Fcitx Panel Applet এ ক্লিক করে OpenBangla Keyboard সিলেক্ট করুন। এখন আপনি বাংলাতে টাইপ করতে পারবেন।
COSMIC এর নিজস্ব Application যেমনঃ Cosmic Files, Cosmic Text, Cosmic Terminal ইত্যাদি এবং Electron based কিছু অ্যাপে এখনো লেখা যাবে না। আশা করি সেগুলো COSMIC Desktop সমাধান করবে।