OpenBangla Keyboard
InstallationLinuxDesktop environments

GNOME

GNOME Desktop-এ OpenBangla Keyboard কনফিগার করার নির্দেশনা।

শুরুর আগে

কনফিগার করার আগে অবশ্যই আপনাকে OpenBangla-Keyboard Install করে নিতে হবে। Install করার পর একবার logout করে নিতে হবে, তা না করলে Settings এ OpenBangla-Keyboard এর option দেখা যাবে না।

Settings খুলুন

প্রথমে সার্চ মেনু থেকে Settings খুঁজে বের করে ক্লিক করতে হবে।

সার্চ মেনুতে Settings

ক্লিক করার পর এরকম একটি Screen আসবে। সেখান থেকে আমাদের Region & Language Tab এ ক্লিক করতে হবে।

GNOME 40 বা তার ঊর্ধ্বে ভার্সনগুলোতে Region & Language Tab এর পরিবর্তে Settings এর Keyboard অংশে Input Source পাওয়া যাবে।

Region & Language

Input Source যোগ করুন

Input Source এ নিচে একটি প্লাস + বাটন থাকবে। সেটিতে ক্লিক করলে Add an Input Source নামে একটি মেনু আসবে, যেখান থেকে আমরা Bangla সিলেক্ট করব।

Add an Input Source মেনুতে Bangla

OpenBangla Keyboard সিলেক্ট করুন

Bangla select করার পরপরই অনেকগুলো Option আসবে, যার মধ্য থেকে আমরা Bengali (OpenBangla Keyboard) সিলেক্ট করে নিব।

Bengali (OpenBangla Keyboard) সিলেক্ট করা

ব্যস, হয়ে গেল। এখন আপনি আপনার মনের ইচ্ছা মত বাংলায় টাইপ করতে পারবেন।

On this page