IBus
KDE-তে IBus ব্যবহার করে OpenBangla Keyboard কনফিগার করার নির্দেশনা।
শুরুর আগে
কনফিগার করার আগে অবশ্যই আপনাকে OpenBangla-Keyboard Install করে নিতে হবে।
ভিডিও গাইড
আপনি যদি একটি ভিডিওর মাধ্যমে প্রতিটি স্টেপ সঠিকভাবে অনুসরণ করতে চান, তাহলে Arch KDE এর ইন্সটলেশন এর একটি সম্পূর্ণ ভিডিও আমাদের ইতিমধ্যেই করা আছে, যা আপনি এখান থেকে দেখে নিতে পারেন।
Warning ignore করুন
প্রোগ্রামটি চালু হলে এরকম একটি warning দিতে পারে। আপাতত এটাকে OK চাপ দিয়ে ignore করুন।
Input Method যোগ করুন
এরপর এরকম একটি Window আসবে। সেখানে Input Method tab এ গিয়ে Add বাটনে ক্লিক করুন।
Bengali নির্বাচন করুন
এই Window তে dot অংশে ক্লিক করার পর সব ভাষার লিস্ট আসবে। সেখান থেকে Bengali নির্বাচন করুন।
Shell কনফিগার ফাইলে environment variable যোগ করুন
কাজ প্রায় শেষ। এবার আপনার Shell এর কনফিগার ফাইলে এই তিন লাইন যোগ করে নিতে হবে। অধিকাংশ মানুষ Bash / ZSH ব্যবহার করে, তাদের জন্য যথাক্রমে ~/.bashrc অথবা ~/.zshrc ফাইলে এই লাইনগুলো যোগ করতে হবে।
# Ibus KDE
export GTK_IM_MODULE=ibus
export QT_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibusআমাদের পক্ষে সব shell এর config দেওয়া সম্ভব নয়। যারা অন্য shell ব্যবহার করেন, তারা নিজ
দায়িত্বে এই কমান্ডের সমতুল্য কমান্ড বসিয়ে নেবেন।
Manjaro ব্যবহারকারী
আপনি যদি Manjaro ব্যবহারকারী হন, তাহলে manjaro-asian-input-support-ibus প্যাকেজটি ইন্সটল করলেই Shell কনফিগার হয়ে যাবে:
git clone https://aur.archlinux.org/manjaro-asian-input-support.git
cd manjaro-asian-input-support
makepkg
pacman -U ibus-input-support-*.pkg.tar.zstLogout করে আবার Login করুন
একবার logout করে login করুন। এখন থেকে OpenBangla Keyboard ব্যবহার করে টাইপ করতে পারবেন।
LibreOffice-এ সমস্যা হলে
LibreOffice ব্যবহার করতে সমস্যা হলে এই লাইনটি ~/.bashrc অথবা ~/.zshrc ফাইলে যোগ করে নিন।
export OOO_FORCE_DESKTOP="gnome" libreofficeIBus-কে default করুন (ঐচ্ছিক)
আপনি যদি IBus Preferences কে আপনার সিস্টেমে default input method হিসেবে ব্যবহার করতে চান, তাহলে নিচের লাইনগুলো ~/.config/autostart/ibus-daemon.desktop ফাইলে যোগ করতে হবে। এতে সিস্টেম reboot দেওয়ার পরও IBus Preferences ব্যবহার হবে।
[Desktop Entry]
Type=Application
Exec=ibus-daemon -rxRd
Hidden=false
NoDisplay=false
Name=IBus Daemon
Comment=Start IBus at login